শিরোনাম

কেরানীগঞ্জের বাঁশের স্কুল পেল আগা খান স্থাপত্য পুরস্কার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কানারচরে বাঁশ দিয়ে নির্মিত একটি বিদ্যালয় এবারের আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ আগস্ট)আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য নির্বাচিত প্রকল্পগুলোর নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশের কেরানীগঞ্জের বিদ্যালয়টি ছাড়াও বাহরাইন, ফিলিস্তিন, রাশিয়া, সেনেগাল ও আরব আমিরাতের আরও পাঁচটি স্থাপনা এবার পুরস্কার পেতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরস্কারের ১০ লাখ ডলার এই ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে দেওয়া হবে।
ধলেশ্বরির তীরে দক্ষিণ কানারচরের আর্কেডিয়া এডুকেশন প্রকল্পটির স্থপতি সাইফ উল হক।
এই স্থাপনাটি পুরস্কারের জন্য নির্বাচিত ঘোষণা করার ক্ষেত্রে এর পরিবেশবান্ধব দিকটির কথা তুলে ধরেছে আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।
যে স্থানটিতে এই বিদ্যালয়টি তৈরি করা হয়েছে, তা প্রতিবছর পাঁচ মাস ভাসে বন্যার পানিতে। ওই এলাকার বাস্তুসংস্থানকে ক্ষতিগ্রস্ত না করে এমন একটি স্থাপনার স্বীকৃতি দিতে এই পুরস্কার পাচ্ছে আর্কেডিয়া এডুকেশন প্রকল্প।
স্থাপত্য পুরস্কারের ক্ষেত্রে মর্যাদাপূর্ণ আগা খান অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে ১৯৭৭ সাল থেকে, প্রতি তিন বছর পর পর।
২০১৬ সালে এই পুরস্কার পেয়েছিলেন দুই বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেফ মাহবুব চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button