
গাজীপুরে করোনা শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরেই দুই সহস্রাধিক। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন।
এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৮৯ জনে। ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ জন।
সিভিল সার্জন বলেন, গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১০২ জন। তাদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদরে সর্বাধিক ৪১ জন। এছাড়া কালিয়াকৈরে ৬ জন, কালীগঞ্জে ১৯ জন, কাপাসিয়ায় ২ জন ও শ্রীপুরে ৩৪ জন।
গাজীপুরে মোট শনাক্ত ৩ হাজার ১৮৯ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৩৭৪ জন, কালীগঞ্জে ২৭৬, কাপাসিয়ায় ১৯৪, শ্রীপুর উপজেলায় ৩৪৪ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ২ হাজার ১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এপর্যন্ত মারা গেছেন ৩৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬২৩ জন।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গাজীপুর জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে পজিটিভ হয়েছে ৩ হাজার ১৮৯ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন।




