রাজনীতিশিরোনাম

চীন সফরে যাচ্ছে আ.লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের ২০ সদস্যের প্রতিনিধি দল। আগামী ৪ সেপ্টেম্বর তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সফরের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ধানমন্ডিস্থ দলীয় সভানেত্রীর কার্যালয়ে প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, এই সফরে আওয়ামী লীগ ও চীনা রাজনৈতিক দলটির দ্বিপক্ষীয় আভ্যন্তরীণ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় হবে। যা বিগত সময়েও দুই দলের মধ্যে অভিজ্ঞতা শেয়ারিং করে আসছে। এছাড়াও আগামীতে মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চীনা ক্ষমতাসীন রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টিকে মৌখিকভাবে আমন্ত্রণ জানানো হবে।
প্রতিনিধি দলে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা, দলীয় এমপি, কেন্দ্রীয় উপ-কমিটির কয়েকজন সদস্য রয়েছেন। রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button