শিক্ষাশিরোনাম

চাকরিতে আবেদনের বয়স ৩৫ করার দাবিতে মহাসমাবেশ ২৫ অক্টোবর

সরকারি ও বেসরকারি সব ধরনের চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরসহ চার দফা দাবি সরকারকে মেনে নেওয়ার লক্ষ্যে আগামী ২৫ অক্টোবর মহাসমাবেশ এবং ২৬ অক্টোবর গণ-অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ।
বুধবার (২ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত এই ঘোষণা দেওয়া হয়।
পরিষদের অন্যান্য দাবিগুলো হলো: অমানবিক আবেদন ফি কমিয়ে ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে। নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নিতে হবে এবং তিন থেকে ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্নসহ সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।
আগামী ২০ অক্টোবরের মধ্যে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করা হয় পরিষদের পক্ষ থেকে।
ঘোষণায় বলা হয়, দাবিগুলো মেনে না নেওয়া হলে বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ আগামী ২৫ অক্টোবর বিকাল ৪টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশ এবং ২৬ অক্টোবর গণ-অনশনের আয়োজন করবে।
পরিষদের অন্যতম প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী বলেন, সারাদেশের সাধারণ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে রয়েছেন। দেশের ৪৫টি জেলায় আমাদের সমন্বয় কমিটি রয়েছে। সমন্বয় কমিটির সদস্যরা দলবদ্ধভাবে ঢাকার মহাসমাবেশে যোগ দিবেন।
পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, যেসব দেশ চাকরিতে আবেদনের বয়সসীমা একবার বাড়িয়েছে, তারা ধীরে ধীরে তা বাড়িয়েই চলেছে। এর মাধ্যমে দেশগুলোর জিডিপি বেড়েছে, বেকারত্ব কমেছে। উন্নত, উন্নয়নশীল ও অনুন্নত বিভিন্ন দেশই এমনটা করেছে। উন্নয়নশীল দেশের কাতারে অবস্থান করে বাংলাদেশে চাকরির বয়সসীমা ৩৫ না করার যৌক্তিকতা কী?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button