
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষীয়াণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পৃথক শোকবার্তায় অধ্যাপক মোজাফ্ফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাঁর (মোজাফফর) দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘দেশের প্রগতিশীল রাজনীতিতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
প্রধানমন্ত্রী মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।




