Uncategorized

রিফাত হত্যার আসামি নয়ন বন্ডের বাড়িতে চুরি

সংবাদদাতা, বরগুনা : বরগুনার কলেজরোডে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রধান আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের বাড়িতে চুরি হয়েছে। চোরেরা নয়নের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে নয়ন বন্ডের বাসাসহ আশেপাশের দুই একটি বাসায় চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়। চুরির দিন রাতে নয়ন বন্ডের বাসা তালাবদ্ধ ছিলো। নয়নের মা শাহিদা বেগম বাসায় ছিলেন না।
এদিকে নয়ন বন্ডের মা শাহিদা বেগমের অভিযোগ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেছে। এছাড়া বড় ছেলে মিরাজের কক্ষে থাকা পুত্রবধূর নগদ ১৪ হাজার টাকাসহ হাতের আংটি ও গলার চেইন চুরি হয়ে গেছে। বাড়ির দলিলসহ নয়নের কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত গত ২৬ জুন বরগুনার কলেজ রোডে প্রকাশ্য দিবালোকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ড ও তার সহযোগীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হত্যাকাণ্ডের ভিডি ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। এ ঘটনায় মামলা হওয়ার পর প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button