Uncategorized

নিঃসঙ্গ জীবনের সঙ্গী পেতে নাটোরে বৃদ্ধ-বৃদ্ধার বিয়ে

নাটোরে শতবর্ষী এক বৃদ্ধের সঙ্গে ৮০ বছর বয়সী বৃদ্ধার ধুমধাম করে বিয়ে দিলেন এলাকাবাসী।
বুধবার রাতে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে বৃদ্ধ ও বৃদ্ধার বিয়ে সম্পন্ন হয়।
শতবর্ষী বর মৃত ইমান আলীর ছেলে আহাদ আলী মণ্ডল ওরফে আদি ও কনে সোনা মিয়ার মেয়ে আমেনা বেগম।
বর আহাদ আলী মণ্ডল ওরফে আদি চার পুত্র ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন ও একাকী বসবাস করে আসছিলেন। অপরদিকে পাত্রী আমেনা বেগমের দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনি ছিলেন নিঃসঙ্গ।
তাদের নিঃসঙ্গতার কথা ভেবে দুই পরিবার তাদের বিয়ের সিদ্ধান্ত নেন। পরে তাদের এই নিঃসঙ্গতা কাটাতেই এলাকাবাসী একত্রে মিলে বিয়ের উদ্যোগ নেন। অবশেষে গত বুধবার রাতে ধুমধাম করে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় গ্রামের লোকজন আনন্দে প্রকাশের পাশাপাশি নববিবাহিতদের দীর্ঘায়ু কামনা করেন। বিয়েতে দুই পরিবারের আত্মীয়-স্বজন ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিয়ে উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
আহাদ আলী মণ্ডল ওরফে আদি জানান, তাদের ছেলে মেয়ে ও নাতি নাতনি থাকলেও নিজেদের নিঃসঙ্গতা কাটাতেই তারা এ বিয়ের সিদ্ধান্ত নেন।
আমেনা বেগম জানান, মেয়েদের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। শেষ বয়সের নিঃসঙ্গ জীবনের কথা ভেবে এ বিয়েতে সম্মতি দেন তিনি। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button