Uncategorized

প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে বারসিক

মানিকগঞ্জ থেকে সংবাদদাতা : ”জেন্ডার বৈচিত্র্য সুরক্ষা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ণ গবেষণা প্রতিষ্ঠান বারসিক সিংগাইর অঞ্চলে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বাল্য বিবাহ নারী নির্যাতন যৌন হয়রানিসহ সকল প্রকার সামাজিক ও প্রাকৃতিক সহিংসতার বিরুদ্ধে স্থানীয় প্রান্তিক ও সচেতন জনগোষ্ঠীকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
গত ৯, ১০ ও ১৪ জুলাই ২০১৯ সিংগাইর বায়রা ইউনিয়নের পাছঁপাড়া ও সিংগাইর পৌরসভার ঘোনাপাড়া ও বকচর ঋষিবাড়ি নারী উন্নয়ন সমিতি ও বারসিক এর আয়োজনে কমিউনিটি পর্যায়ে সরকারি সেবাদানকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সরকারি সেবা প্রাপ্তির উপায় ও করনীয় শীর্ষক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাছঁপাড়া,ঘোনাপাড়া ও ঋষিবাড়িতে সংগঠনের সভাপতি হিসেবে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন নাজমা বেগম, সুইটি বেগম ও নন্দরাণী দাস। প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শারমিন আক্তার বলেন আমি নতুন চেয়ারম্যান হিসেবে আপনাদের প্রতিশ্রæতি রক্ষা করার চেষ্টা করব। বায়রা ইউনিয়নের পাছঁপাড়ার এই রাস্তা কার্পেটিং করে দিব শর্ত হলো ইউপির মাধ্যমে এটি ভরাট ও সংস্কার করতে হবে। তাৎক্ষনিকভাবে ইউপি সদস্য পারভিন আক্তার বলেন গত বছর আবেদন করা আছে মাটির জন্য করতে পারি নাই এবার অবশ্যই হবে। চেয়ারম্যান মহোদয় আরো বলেন আগামী ২০২১ সালের মধ্যে সকল নারী মাতৃত্বকালীন ভাত পাবে এবং সকল ভাতা বৃদ্ব্যি পাচ্ছে আমরা একসময় ভাতা দেয়ার মানুষ পাব না। বারসিক ও আপনারা যে তালিকা দিয়েছেন এগুলো গুরুত্বসহকারে দেখব।
২য় দিন প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থার ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহীন আক্তার বলেন এই গ্রামে যতজন শিক্ষার্থী সিংগাইর ডিগ্রী কলেজে পড়ে আমি তাদের বেতন ফ্রি এবং উপবৃত্তির ব্যাবস্থা করব। নারীদের জন্য দৈনিক ১০০ টাকা হাজিরাসহ সেলাই প্রশিক্ষনের সুযোগসহ মহিলা সংসথার সকল সেব আপনাদের জন্য খোলা থাকবে তবে সংগঠনের নেতা নেতৃদের যোগাযোগ রাখতে হবে। এছারাও নারী নির্যাতন বাল্য বিবাহ যৌতুক যৌন হয়রনি সংক্রান্ত যে কোন সমস্যায় আমাকে ফোন করবেন আমার সাধ্যমত ব্যবস্থা নিব।
তৃতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে সিংগাইর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বল বলেন আমি আপনাদের সন্তান এখনো দৃশ্যমান কোন কাজ করতে পারিনি তবে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই অর্থবছরেই এখানে আরসনিকমুক্ত গভিরনলকুপ স্থাপন হবে যার মূল্য হবে ১,২০,০০০/। এছারাও তিনি নারী নির্য়াতন, বাল্য বিবাহ ও মাদক থেকে আগে আমরা যেন নিরাপদ থাকি তারপরও কোন সমস্যা সৃষ্টি হলে আমি আপনাদের পাশে থাকব। প্রতিটি অনুষ্ঠানে কর্মসূচির ধারনাপত্র ও উদ্দেশ্য পাঠ করেন বারসিক প্রোগ্রাম অফিসার মো: নজরুল ইসরাম আরো বক্তব্য রাখেন সিংগাইর পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর জনাব পারভিন আক্তার,বিনোদপুর নয়াপাড়া তরুন সংঘের সাধারন সম্পাদক হারিজ উদ্দিন সেপু প্রমুখ। এছারাও জনসংগঠন থেকে আরো বক্তব্য রাখেন সুফিয়া বেগম, ফিরোজা বেগম উষারাণী দাস, সুনিতা দাস ও রনজিত দাস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button