আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ভূমিকম্পের আঘাতে ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ ভূমিধস ও অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে বিভিন্নস্থানে ভূমিধস ও আগুন লাগার ঘটনা ঘটেছে।
স্থানিয় সময় শনিবার (০৬ জুলাই) সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ৩৫ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো দুই দশকের সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে স্থানীয় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে বেশকিছু স্থানে ভূমিধসসহ রাস্তা-ঘাটে ফাটল দেখা দেয়। খবর: বিবিসি, রয়টার্স
ভূমিকম্পটির উৎপত্তিস্থল লস অ্যাঞ্জেলেসের প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রিজক্রেস্ট শহরের কাছে এবং ভূপৃষ্ঠের প্রায় এক কিলোমিটার গভীরে।
এদিকে ভূমিকম্পের পর অনেক স্থানে আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি সংস্থাগুলো। গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সেবা সংস্থার লাইন বিচ্ছিন্ন হওয়ায় আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে মেয়র পেগি ব্রেডেন বলেছেন, আগুন লাগা, গ্যাসের লিক ইত্যাদি বিষয়ে অনেক খবর এসেছে। অনেকে আহত হয়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে অনেক এলাকা।
প্রসঙ্গত, একই স্থান থেকে বৃহস্পতিবার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার নীচে ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button