জাতীয়শিরোনাম

ভবিষ্যতে ইভিএমেই হবে সব নির্বাচন: সিইসি

ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় সব নির্বাচনই ইভিএমে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কারণ হিসাবে তিনি বলেছেন, ইভিএমে ভোটগ্রহণ যেমন সহজ হবে, তেমনি ভোটগ্রহণের এক দেড় ঘণ্টার মধ্যেই ফলাফল জানা সম্ভব হবে।
নুরুল হুদা বলেন, আগের মতো ভোটের ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুণতে হবে না। এখন যে বিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলছে এটা তারই পূর্ব প্রস্তুতি।
বুধবার (১৯ জুন) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, বগুড়ায় আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করায় ভোটার উপস্থিতিও বেশি হবে। নুরুল হুদা বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী এলাকার পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বগুড়ার এই নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না। তবে ইভিএমের জন্য টেকনিক্যাল সাপোর্ট হিসেবে সেনা সদস্যরা থাকবেন।
সিইসি আশা প্রকাশ করে বলেন, ইভিএমে ভোটগ্রহণের ফলে ব্যালট নিয়ে দৌড়াদৌড়ি, কাড়াকাড়ি আর হবে না।
এ সময় ইসি সচিব মোঃ আলমগীর কবীর, রাজশাহী বিভাগীয় কমিশনার নুর উর রহমানসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button