জাতীয়শিরোনাম

গাড়ি থামিয়ে হঠাৎ ধান ক্ষেতে ডিসি

এবার ধান ক্ষেতে নেমে কৃষকদের ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। মঙ্গলবার সকালে চলতি বোরো মৌসুমের ধান সংগ্রহ উদ্বোধনের জন্য জীবননগরে যাচ্ছিলেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
পথে পেয়ারাতলা নামক স্থানে সড়কের ধারেই একটি ক্ষেতে জেবুনেছা নামে এক নারীর ধান কাটতে দেখে তিনি গাড়ি থেকে নেমে ওই ক্ষেতে ধান কাটতে যান।
এসময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার ফরহাদ আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আক্তার, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ঘটনাস্থলে এসে জেলা প্রশাসকের সঙ্গে পাকা ধান স্বেচ্ছায় বিনা মজুরিতে কেটে দেন।
ওই ধানক্ষেতের মালিক জেবুনেছা জানান, তার ১৫ কাঠা জমির ধান পেকে যাওয়ার পরও টাকার অভাবে তিনি কামলা নিয়ে ধান কাটতে পারছিলেন না। তাই আজ তিনি ও তার ছেলে শাহ আলম মিলে ক্ষেতের ধান কাটতে শুরু করেন। এরপরই জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা তার জমির অবশিষ্ট ধান কেটে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button