বিনোদন

‘ফেসবুক’ হলেন স্পর্শিয়া

এবার ‘ফেসবুক’ হয়ে পর্দায় হাজির হচ্ছেন স্পর্শীয়া। ‘ব্রেকআপ উইথ ফেবু’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য ছবিতে তাঁকে ‘ফেসবুক’-এর চরিত্রে দেখা যাবে। প্রতীকীভাবে চরিত্রটিতে অভিনয় করেছেন স্পর্শীয়া।
চলচ্চিত্রটিতে ফেসবুকের লোগোর আদলে সেজেছেন এই অভিনেত্রী। পরেছেন নীল রঙের শাড়ি ও সাদা রঙের ব্লাউজ। ফেসবুকের ‘লাইক’, ‘লাভ’, ‘অ্যাংরি’, ‘স্মাইল’, ‘স্যাড’ ও ‘সারপ্রাইজ’-এর ইমো দিয়ে তৈরি করা বিশেষ একটি মালা গলায় পরেছেন। লাভ ইমোর মতো কানের দুল এবং হাতে আংটি পরেছেন তিনি। এ ছাড়া তার বাম হাতে রয়েছে ফেসবুকের আদলে তৈরি করা ট্যাটু।
রিয়াদ মাহমুদ পরিচালিত চলচ্চিত্রটিতে স্পর্শীয়ার বিপরীতে অভিনয় করেছেন তাওসিফ। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে তাওসিফ বলেন, আমি এখানে ফেসবুক ইউজারের চরিত্রে অভিনয় করেছি। অর্চিতা স্পর্শীয়া দারুণ অভিনয় করেছেন। তার সহযোগিতা ও সাপোর্ট না থাকলে আমি অভিনয় করতে পেতাম না।
অন্যদিকে, নির্মাতা রিয়াদ মাহমুদ বলেন, আমি সবসময় টেকনোলজি নির্ভর কাজ করতে পছন্দ করি।‘ব্রেকআপ উইথ ফেবু’ এমনই একটা কাজ। ফেসবুকে এখন কম-বেশি আমরা সবাই আসক্ত। ফেসবুকের নোটিফেকশন আসতেই থাকে যখন-তখন। গার্লফেন্ড যদি ফেসবুকের মতো হয়, তাহলে কী হয়? এমনই একটা গল্প এই ছবিতে রয়েছে।
১৫ মিনিট ব্যাপ্তির এই ছবিটি ঢাকা লাইভের অফিশিয়াল ইউটিউব চ্যানেল শিগগির প্রকাশিত হবে বলে জানান রিয়াদ মাহমুদ। পূর্বপশ্চিম.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button