অপরাধ

বিমানবন্দরে অস্ত্র নিয়ে প্রবেশ, আ.লীগ নেতা কারাগারে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অস্ত্র নিয়ে অনুমতি ছাড়া প্রবেশ করায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক মজিবুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নাছির উদ্দিন সাংবাদিকদের জানান, মজিবুর রহমানকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে বিমানবন্দর থানা পুলিশ। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামি মজিবুরের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল শুক্রবার অস্ত্র ও ৩৫ রাউন্ড গুলিসহ মজিবুর রহমানকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় মামলা করে বিমানবন্দর থানা পুলিশ।
এর আগে গত ১১ মার্চ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেদী মাসুদ হোসেনকে আটক করা হয়েছিল একই অপরাধে। তিনি বিমানে ওঠার আগে ঘোষণা ছাড়াই অস্ত্র নিয়ে আসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button