আন্তর্জাতিক সংবাদশিরোনাম

চীনে কারখানায় বিস্ফোরণ : নিহত ৪৪

চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৯০ জন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) ইয়ানচেংয়ে স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে এই বিস্ফোরণ হয়। চীনের ভূমিকম্প কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সময় রিখটার স্কেলে ২ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
জানা গেছে, সার উৎপাদনকারী একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে। তিয়ানজিয়াই কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠান কারখানাটি পরিচালনা করতো।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিলো যে কারখানার ভবন ধসে আটকা পড়ে অনেক শ্রমিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button