আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মেক্সিকোতে পাইপলাইন বিস্ফোরণে নিহত ২০

মেক্সিকোতে একটি ভাঙ্গা গ্যাসোলিন পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৫৪ জন।
মেক্সিকো শহর থেকে প্রায় ৮০ মাইল উত্তরে ত্লাহুয়েললপ্যান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হিদালগু রাজ্যের গভর্নর ওমর ফায়াদ।
ওমর ফায়াদ আরো বলেন, ‘আমি অনেক কঠিন সময় পার করছি। জানতে পেরেছি, ২০ জন মারা গেছে, আহত হয়েছে ৫৪ জন। তা ছাড়া আরো অনেক মানুষ আহত হয়েছেন, অনেক মানুষ।’
মেক্সিকোর টেলিভিশন ফুটেজে দেখা যায়, রাতের আকাশে অগ্নিশিখা জ্বলছে এবং মানুষ চিৎকার করছে।
অবৈধ নলের মাধ্যমেই এই বিস্ফোরণ ঘটেছে বলে এক বিবৃতিতে জানায় মেক্সিকোর তেল কোম্পানি পিমেক্স।
পিমেক্স আরো জানায়, ওই অঞ্চলের আশপাশে বসবাসকৃত মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ এক টুইট বার্তায় বলেন, তলাহুয়েলিলপ্যানের এই কঠিন পরিস্থিতির জন্য আমি অনেক দুঃখিত। আমি আগুআস্কালিয়েন্টসে আছি এবং পেমেক্সের পরিচালক এবং প্রতিরক্ষা সচিব আমাকে ব্রিফ দিয়েছেন। আমি আগুন নিয়ন্ত্রণে আনার ও আহতদের চিকিৎসার জন্য বলেছি।’ বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button