
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ-নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুনের সভাপতিত্বে ও নিয়ামতপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রইসুল আরেফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।



