sliderস্থানিয়

ঘিওরে বিশ্ব মৌমাছি দিবসে পরাগায়নকারী পতঙ্গ ও জীববৈচিত্র্য রক্ষার আহ্বান

মো.নজরুল ইসলাম (মানিকগঞ্জ) প্রতিনিধি: বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে মৌমাছি ও পরাগায়নকারী পতঙ্গ রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার দাবিতে ঘিওরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ এবং ‘গ্রীন কোয়ালিশন’-এর যৌথ উদ্যোগে উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে গ্রিন কোয়ালিশন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড শামসুল আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক অজয় কুমার রায়। বক্তব্য রাখেন, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মোহসীন হীরা, সাংবাদিক আতাউর রহমান তোহা, স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা সুবীর কুমার সরকার,

সঞ্চালনা করেন উন্নয়নকর্মী মো. নজরুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন শেষে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিতে মৌমাছির অবদান অপরিসীম, যা নিখুঁত পরাগায়নের মাধ্যমে খাদ্যশৃঙ্খল সচল রাখে। জলবায়ু পরিবর্তন ও মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারে উপকারী এই পতঙ্গটি হুমকির মুখে পড়ায়, এর সংরক্ষণ ও আবাসস্থল রক্ষায় সচেতনতা বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগের আহ্বান জানান বক্তারা।এছারা অনুষ্ঠানে বারসিক, গ্রীন কোয়ালিশন, স্থানীয় পরিবেশকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button