
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
২০ মে বুধবার উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ১০ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করেন । সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মাসুম মিয়া আলোচনায় গত তিন মাসের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি, মাসিক রিপোর্ট ও ত্রৈমাসিক রিপোর্ট প্রদান, প্রতিটি ইউনিয়ন পরিষদএ বিভিন্ন প্রোগ্রামে গ্রাম আদালত এর কার্যক্রমের প্রচারণা বৃদ্ধি, মামলার সংখ্যা বৃদ্ধি ও গ্রাম আদালত কার্যক্রম স্থাযিত্বশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়ন এ মামলার সংখ্যা বৃদ্ধি করতে হবে,চেয়ারম্যান, মেম্বার ও প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব মামলার সংখ্যা বৃদ্ধিতে সহযোগিতা করতে হবে। প্রতি মাসে কম পক্ষে ৫ টি মামলা গ্রহণ এবং ৪টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।
যে সকল ইউনিয়নে গ্রাম আদালতের বিচারিক এজলাস আছে যে সকল ইউনিয়নে গ্রাম আদালতে এজলাস ব্যবহার করে বিচার করার জন্য পরামর্শ প্রদান করেন। মামলার নথি হালনাগাদ রাখার জন্য পরামর্শ প্রদান করেন । আদালতের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রচার –প্রচারণার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।
সকলের সম্মলিত প্রচেষ্টা প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রামীণ সাধারণ হত দরিদ্র এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠী গ্রাম আদালতের কার্যক্রমের সেবা পায় সকল ইউপি প্রশাসনিক কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার সিদ্বান্ত গৃহিত হয় । সকল সরকারী ও বেসরকারি সংস্থা গুলো উঠান-বৈঠকের মাধ্যমে সমণ্বিতভাবে অবহিতকরণ কার্যক্রম পরিচালনা করতে পারলে গ্রাম আদালত কার্যক্রম অরো ও গতিশীল হবে বলে মন্তব্য করেন বক্তরা ।



