sliderস্থানিয়

শিবগঞ্জে ভিজিএফের চাল বিতরণ শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদুল-আজহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ৭৮ হাজার ৪৮০ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে একযোগে এই ভিজিএফের চাল বিতরণ করা হয়। এতে স্ব-স্ব ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। জানা যায়, এবার ঈদে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এই চাল পেয়ে চকদৌলতপুর এলাকার আলেপনুর বেগম, বিউটি খাতুন, রোকসানাসহ হতদ্ররিদ্র মানুষগুলোর চোখে-মুখে খুশির আভাস লক্ষ্য করা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button