খেলা

শেষ ওভারে রোমাঞ্চকর জয় কুমিল্লার

শহীদ আফ্রিদি ও তামিম ইকবালের ব্যাটিং নৈপুণ্যে আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় দেখল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রোববার সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটে জয় পায় ২০১৫-১৬’র চ্যাম্পিয়নরা।
মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে সিলেট সিক্সার্সকে ব্যাটিংয়ে পাঠান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্টিভেন স্মিথ। আর ১২৭/৮ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সিলেট।
জবাবে এক বল বাকি রেখে টার্গে পার করে কুমিল্লা। ৩৯ রানে অপরাজিত থাকেন কুমিল্লার পাকিস্তানি ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। ২৫ বলের হার না ইনিংসে আফ্রিদি হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা। ৩৪ বলে ৩৫ রান করেন ওপেনার তামিম ইকবাল।
স্মিথ ১৬ ও শোয়েব মালিক করেন ১৩ রান। সিলেটের বল হাতে পেসার আল আমিন ও নেপালি লেগস্পিনার সন্দীপ লামিছানে নেন দুটি করে উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button