রাজনীতি

‘সাদা পোশাকে এত পুলিশ, এরা কারা?’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধানের শীষ প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতিরাতে বিএনপির নেতাকর্মীদের বাসায় হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরা কারা?
শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবন ‘সুরাইয়া ভিলা’ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশকে অশান্ত ও রক্তাক্ত করে তোলা হচ্ছে।
আলতাফ হোসেন চৌধুরী বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এ সময় তিনি বলেন,
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা, হুমকি-ধামকি এবং দলের নেতাকর্মীদের মামলা-হামলা-ভাংচুর ও গ্রেফতার করায় এ পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সম্পাদক ভারপ্রাপ্ত অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, য্গ্মুসম্পাদক মো. মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউনুচ আলী মোল্লা, প্রচার সম্পাদক মো. মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button