রাজনীতিশিরোনাম

যুবলীগের কংগ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আওয়ামী যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন তিনি।
এর আগে বেলা ১১টার দিকে কংগ্রেসস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা স্লোগান দিয়ে স্বাগত জানান সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনাকে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা যুবলীগ’ স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে পদ্মা সেতুর আদলে তৈরি মঞ্চে আসন গ্রহণ করেন তিনি।
এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও আওয়ামী যুবলীগের সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button