বিনোদন

এবার রাহা তানহা খানের আইডি হ্যাকড

সাম্প্রতিক সময়ে ফেসবুক আইডি হ্যাক যেন একটা ট্রেন্ড হয়ে পড়েছে। এত্ত সিকিউরিটি সিষ্টেম থাকবার পরও ইদানিং তারকাদের ফেসবুক আইডি হ্যাকড হবার খবর পায়শই শোনা যাচ্ছে।
গত ১৯ সেপ্টেম্বর রাতে হঠাৎ করেই মডেল-অভিনেত্রী রাহা তানহা খান বুঝতে পারেন তার নিজের ফেসবুক এ্যাকাউন্টটি আর তার নিয়ন্ত্রণে নেই। ফেসবুক হ্যাকড হবার পর রাহা তানহা খানকে হ্যাকারদের পক্ষ থেকে কলও করা হয়েছে কয়েকবার।
বিষয়টি নিয়ে রাহা তানহা খান পূর্বপশ্চিমকে বলেন, আমি নিজেই বেশ অবাক হয়েছিলাম যখন শুনলাম আমাকে কেউ ফোন দিয়ে বলছে- আপনার ফেসবুক আইডি ফেরত চাইলে টাকা লাগবে, কথাটা শুনে। আমি যখন বুঝেছি ঘটনাটি সত্য তখনই আমি আমার পরিবার ও বন্ধু বান্ধবদেরকে এ বিষয়ে জানাই। আমার ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক হবার ঘটনায় আমি বনানী থানায় একটি জিডি করেছি। পাশাপাশি আমি যে নাম্বার থেকে ফোন পেয়েছি সেই নাম্বারগুলোও আমি ডিবিতে দিয়েছি।

রাহা তানহা আরও বলেন, আমি আমার সকল বন্ধু ও পরিচিতজনদের আপনাদের মাধ্যমে বলতে চাই, আপনারা কেউ আমার “রাহা তানহা খান” আইডি থেকে কোন বাজে ম্যাসেজ বা কোন অর্থ বা সাহায্য চাইলে তা এড়িয়ে যাবেন, কারণ বর্তমানে ঐ আইডি আমার নিয়ন্ত্রণে নেই।
প্রসঙ্গত, রাহা তানহা খান বাংলাদেশের শোবিজ অঙ্গনে একটি পরিচিত নাম। মডেলিং ও চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি দেশের বিভিন্ন ফ্যাশন হাউজেরও কাজ করে চলেছেন এই শোবিজ তারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button