বিনোদন

প্রিয়া প্রকাশের মামলা খারিজ : অভিযোগকারীদের আদালতের ভর্ৎসনা

মায়াবী চোখে টিপ্পনী কেটে রাতারাতি ভাইরাল হয়ে যান প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। মালায়ালাম সিনেমা ‘ওরু আদর লভ’ ছবির একটি গানে তাকে দেখা যায়। যেখানে চোখের যাদুতে সবার নজর কাড়েন প্রিয়া।
সেই সূত্রেই হায়দরাবাদে পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন মুকিথ খান ও জাহিরউদ্দিন আলি খান নামে দুই ব্যক্তি। সেই মামলা খারিজ করে দেন আদালত।
শুক্রবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিকালে প্রধান বিচারপতি দীপক মিশ্র মামলাকারীদের ভর্ৎসনা করে বলেন, কেউ একটি ছবিতে গান করলেন, আর সেটার বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন। আপনাদের কি আর কোনো কাজ নেই? শুধু তাই নয়, ভবিষ্যতেও এ নিয়ে আর কোনও মামলা দায়ের করা যাবে না বলে সাফ জানিয়ে দেন শীর্ষ আদালত।
মামলাকারীদের যুক্তি ছিল, ‘মানিকেয়া মালারায়া প্রভি’ শিরোনামের গানটিতে একটি ধর্মীয় ভাবাবেগ মিশ্রিত গানের অপব্যবহার করা হয়েছে। এর মধ্যে চোখ মারার দৃশ্যায়ন করায় ইসলাম ধর্মের ভাবাবেগে আঘাত করেছেন প্রিয়া।
আদালতে প্রিয়া প্রকাশ বলেন, এই গানে মহানবী (স.) এবং তার প্রথম স্ত্রী খাদিজার প্রেমের প্রশংসা করা হয়েছে। এছাড়া এটি উত্তর কেরালার মালাবর অঞ্চলের মুসলিমদের গাওয়া একটি জনপ্রিয় গান। অভিযোগকারীরা ভুল বুঝে মামলাটি করেছেন।
মামলায় বিচারপতির পর্যবেক্ষণে বলা হয়, এটি শুধুমাত্র একটি গান। এর সঙ্গে ধর্মীয় ভাবাবেগকে আঘাত বা অবমাননা করার কোনও প্রশ্নই নেই। সুতরাং এটি ২৫৯-এ ধারায় কোনও অপরাধ হয়নি।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button