বিনোদন

বিয়ে করছেন সাবিলা নূর!

ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী সাবিলা নূর। বেশ কয়েকবার তার বিয়ের গুঞ্জন উঠেছিলো। তবে সব কিছুকে পিছনে ফেলে চলতি মাসের শেষদিকে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন সাবিলা।
জানা গেছে, পাত্র বেসরকারি টেলিভিশনে কর্মরত।
আরও জানা যায়, কয়েকজন নির্মাতা সাবিলা নূরের সঙ্গে এ মাসের মাঝামাঝি ও শেষদিকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু সাবিলা জানান, এ মাসের শেষে তিনি বিয়ে করবেন। আর এ জন্য অভিনয়ে সাময়িক বিরতি নেবেন।
বেশ কয়েক বছর ধরেই তারা প্রেম করছেন। মাঝে তাদের বিয়ের খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সাবিলা জানান, কী যে বলেন! বন্ধুদের মধ্যে আমি সবার ছোট। আর জন্ম-মৃত্যু-বিয়ে এসব আল্লাহর ইচ্ছা। আমি এখনো জানি না। বিয়ে হলে হতে পারে, আবার না-ও হতে পারে। বিয়ে যদি হয়েই যায়, তাহলে সবাই দেখবেন।
এদিকে, বিয়ের খবর প্রসঙ্গে সাবিলা নূরের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button