বিনোদন

বস্তির ২০০ মানুষকে প্রতিদিন খাওয়াচ্ছেন নায়িকা রাকুল প্রীত

ভারতে চলছে লকডাউন। এ কারণে কর্মবিমুখ হয়ে পড়েছে দিন মজুর ও হত দরিদ্ররা। বলিউড তারকারা অনেকেই এগিয়ে এসেছেন দুস্থ মানুষদের সহায়তা করতে। এবার দুস্থদের পাশে দাঁড়ালেন দক্ষিণী নায়িকা রাকুল প্রীত সিং।
ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায়, গুরুগ্রামে নিজের বাড়ির পাশে যে বস্তি রয়েছে, সেখানকার প্রায় ২০০ মানুষকে খাওয়াচ্ছেন রাকুল। শুধু তাই নয়, নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়ে ওই ২০০ মানুষের পেট ভরাচ্ছেন তিনি। রাকুলের মা-বাবা কুলবিন্দর সিং এবং রাজেন্দ্র সিং মেয়েকে সাহায্য করছেন।
১৪ এপ্রিলের পরও যদি লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়, তাহলেও তিনি এই কাজ করে যাবেন বলে জানান রাকুল প্রীত। পাশাপাশি নিজের সোসাইটির মধ্যেই ওই ২০০ মানুষের জন্য খাবার রান্না করা হচ্ছে বলেও জানান বলিউড অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button