বিনোদন

শ্রাবন্তী-সোহমের প্রেমের বাধা কাটল

শ্রাবন্তীর প্রেমে অর্দিষ্টের বাঁধা নতুন কিছু নয়! ভালবাসার ঘর ভেঙেছে! কাগজে-কলমের বিয়ে মঙ্গল সানাইয়ের গড়ানোর আগেই ইতি টেনেছে। আবার পর্দার প্রেমের বাঁধা পড়েছে কাঁটা! অজানা কারণে পিছিয়ে ‘পিয়া রে’ রিলিজ ডেট। কিন্তু এবার ভাগ্য মুখ তুলে চেয়েছে তার দিকে। ১০ই আগস্ট পর্দা জুড়ে আসছে সোহমের সঙ্গে তার প্রেমকথা ‘পিয়া রে’।
এ সিনেমার দুই মুখ্য চরিত্র রিয়া এবং রবি। রবির নিজের সবটা দিয়ে রিয়াকে ভালবাসে। রিয়ার প্রেমে রবি এতটাই অন্ধ যে দিন রাত শুধু ওরই কথা ভেবে যায়৷গরীব ঘরের মেয়ে রিয়া। কিন্তু সৎ, স্বাবলম্বী, সোজা কথা সোজা ভাবেই পছন্দ করে সে। রূপে নয়, রিয়ার গুণে মুগ্ধ হয়ে রবি তার প্রেমে পড়ে। একটা সুন্দর প্রেমের কাহিনী শুরু হতে না হতেই এন্ট্রি নিল ভিলেন।
ছবির হিরোইনকে বিরক্ত করে হিরোর কাছে মার খাওয়ার মতো ভিলেন সে নয়। বরং নায়কের থেকে বেশ শক্তিশালী। রিয়াকে এক আর্থিক কষ্টের সুযোগ নিয়ে তাকে এমন অন্ধকার জগতে পাঠিয়ে, যেখান থেকে তার ফেরার আর কোনও উপায় নেই।
ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন সোমরাজ মাইতি। টেলিভিশন তারকা সোমরাজ। আমাদের মগজে ভিলেন বলতে যেমন একটা চেহারা আঁকা রয়েছে তার এক্কেবারে উল্টো সোমরাজ। সেটারই সদব্যবহার করেছেন পরিচালক অভিমুন্য মুখোপাধ্যায়। আর পাঁচটা কমার্শিয়াল ছবির ভিলেনের মতো নয়। নম্র-ভদ্র চেহারার সোমরাজকে সাংঘাতিক অপরাধীকেই চরিত্রে ফুটিয়ে তুলতে চেয়েছেন অভিমুন্য।
রিয়া যে ঘেরাটোপে বন্দি সেখান থেকে বেরনো অসম্ভব। অগত্যা কাউকে কিছু না জানিয়ে রবিকে ছেড়ে চলে যায় রিয়া। সাধারণ ছেলে হতে পারে রবি কিন্তু ভালবাসাই তার কাছে সবচেয়ে বড়ো অস্ত্র। আপ্রাণ চেষ্টা করে রিয়াকে খুঁজে বের করবে সে। তবে মিল কী হবে? রিয়া আর রবি আগের মতো এক হতে পারবে? কী এমন জালে জড়িয়ে গেল রিয়া যেখান থেকে ফেরা দুর্বিসহ হয়ে উঠল? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ছবির মুক্তির দিন। অর্থাৎ ২৭ জুলাই।
কলকাতা ছাডাও ছবির বেশ খানিকটা অংশ শ্যুট করা হয়েছে হিল স্টেশনে। যার বেশ ভালো কয়েকটি সিক্যুয়েন্স ট্রেলারে দেখা গিয়েছে। ডিগ্ল্যামারাস লুকে দেখা গেল শ্রাবন্তীকে। সোহম, শ্রাবন্তী এবং সোমরাজ ছাড়াও অভিনয় করেছেন সুপ্রিয় দত্ত, কাঞ্চন মল্লিক, শুভদ্রা, বুদ্ধদেব ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button