খেলা

বিশ্বকাপে এমন রেকর্ড আর হয়নি

বিশ্বকাপ ইতিহাসে চলতি আসরে গোলের নতুন রেকর্ডের জন্ম হয়েছে। বেলজিয়াম-তিউনিসিয়ার ম্যাচটি ছিল বিশ্বকাপের ২৭তম ম্যাচ। আর ওই ম্যাচেই গোলের রেকর্ড স্পর্শ করলো বিশ্বকাপ। প্রত্যক ম্যাচেই কমপক্ষে একটি গোল হওয়ায় এবারের আসরে টানা ২৭ ম্যাচেই গোল হলো, যা এই বিশ্বকাপ গোলের নতুন রেকর্ড ।
বিশ্বকাপ ইতিহাসে এর আগে কেবল একবার ১৯৫৪ আসরে টানা ২৬ ম্যাচে কমপক্ষে একটি গোল হয়েছিল। এরপর ১৫টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। কোনো বিশ্বকাপে টানা ২৬ বা ততোধিক ম্যাচে গোল হয়নি। কিন্তু এবারের আসরে টানা ২৭ ম্যাচে গোল হওয়ায় বিশ্বকাপ নতুন রেকর্ডের জন্ম দিলো।
টানা ২৭ ম্যাচের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ এখনও বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button