খেলা

বিশাল ব্যবধানে বিশ্ব একাদশকে হারালো ওয়েস্ট ইন্ডিজ

আইসিসির বিশ্ব একাদশ ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার প্রীতি ম্যাচে ৭২ রানের বিশাল জয় তুলে নিলো ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ইভিন লুইস, মারলন স্যামুয়েলস আর রামদিনের ঝড়ো ইনিংসে ভর করে মাত্র ৪ উইকেটে ১৯৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেটের তীর্থস্থান লর্ডসে অনুষ্ঠিত আইসিসির প্রীতি ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন শহীদ আফ্রিদি।
আগে ব্যাট করে ইভিন লুইসের ৫৮, মারলন স্যামুয়েলসের ৪৩ এবং দিনেশ রামদিনের ৪৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে চার উইকেটে ১৯৯ রানের দারুন চ্যালেঞ্জিং স্কোর গড়ে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ের শুরু থেকেই আক্রমনাত্নক ব্যাটিং করেছেন ইভিন লুইস। উইকেটের এক পাশে ক্রিস গেইল ২৮ বলে ১৮ রান করলেও অন্য পাশে ঝড় তোলেন লুইস। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিবীয়ে এ ওপেনার। রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে ফেরার আগে লুইস ২৬ বলে ৫ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করে ফেরেন।
শোয়েব মালিকের শিকারে পরিনত হওয়ার আগে ২৮ বলে মাত্র ১৮ রান করে ফেরেন গেইল।
আন্দ্রে ফেলেচার শহীদ আফ্রিদির বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হয়ে সাজ ঘরে ফিরে গেলে মাঠে ঝড় তোলেন মারলন স্যামুয়েলস। রশিদ খানের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে ২২ বলে ৪ ছয় এবং ২ চারের সাহায্যে ৪৩ রান করে ফেরেন স্যামুয়েল।
শেষ দিকে ২৫ বলে তিন ছয় এবং তিন চারের সাহায্যে ৪৩ রান করে ফেরেন রামদিন। এছাড়া ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। রাশিদ খান ২টি আর শোয়েব মালিক ও আফ্রিদি ১টি করে উইকেট পান।
বিশ্ব একাদশ ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায়। একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আইসিসির বিশ্ব একাদশ। মাত্র ৮ রানে দলের ৪ ব্যাটসম্যান তামিম ইকবাল, লুক রনকি, দিনেশ কার্তিক ও সেম বিলিংসের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে দলটি।
বিশ্ব একাদশের হয়ে থিসারা পেরেইরা সর্বোচ্চ ৬১ রান করেন। আর কোন ব্যাটসমান ব্যাট হাতে দাঁড়াতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে।
তামিম ইকবাল ২, লুক রনকি ০, দিনেশ কার্তিক ০ ও সেম বিলিংস ৪ রানে সাজ ঘরে ফেরেন। এরপর শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির সাথে জুটি বেধে থিসারা পেরেইরা দলীয় সর্বোচ্চ ৬১ রান করেন। আর শোয়েব মালিক ১২ এবং আফ্রিদি ১১ রান করে আউট হন। আর রাশিদ খান ৯ এবং মিশেল ম্যাকলেনেহান করেন ১০ রান। সন্দীপ ল্যামচান ৪ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, গত বছর হ্যারিকেনের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাওয়া কয়েকটি ক্যারিবীয় স্টেডিয়ামের সংস্কারকাজে তহবিল সংগ্রহের জন্য এই প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button