বিবিধশিরোনাম

পবিত্র রমজান উপলক্ষ্যে সিরিয়ায় মেলা

মুসলিমদের পবিত্রতম মাস রমজানকে সামনে রেখে সিরিয়ার দৌমার একটি মেলা শুরু হয়েছে। এই মেলায় খাবার ও খেলনাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হচ্ছে।
সিরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে চার দিনব্যাপী এই বিশেষ মেলাটি রোববার উদ্বোধন করা হয়।
রাজধানীর কাছে ইস্টার্ন গৌতায় এই স্থানটি এক সময় সিরিয়ার আসাদ বিরোধীদের ঘাঁটি ছিল। উভয়পক্ষের মধ্যে সঙ্ঘাত-সংঘর্ষে এই এলাকার ব্যাপক ক্ষতি হয়।
গত মাসে সিরীয় সরকার গৌতা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তাদের হামলার কারণে হাজার হাজার স্থানীয় বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় বিরোধীদের অধিকৃত অংশ ও দামেস্কের নিকটস্থ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা সংঘর্ষে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
এখনও দৌমা ও আশপাশের বাসিন্দাদের মধ্যে যারা আবার নতুন করে জীবন শুরু করতে চাইছেন, তারা তাদের বাড়িঘর মেরাতম করতে প্রয়োজনীয় জিনিষ কিনতে রোববার এই মেলায় এসেছেন।
নারী, পুরষ ও শিশুরা বিভিন্ন স্টল থেকে ইন্সটেন্ট কফিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিষ কিনছেন। এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button