শিক্ষা

বেরোবির মুখতার এলাহী হলে ডাইনিং বন্ধ : শিক্ষার্থীদের ভোগান্তি

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার এলাহী হলে ৫ দিন যাবত ডাইনিং বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে হলের আবাসিক শিক্ষার্থীরা।
হল সুত্রে জানা যায়, ১লা মে সকাল হতে হলটির ডাইনিং বন্ধ রয়েছে। রেস্টুরেন্ট মালিকের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ্কারণে ডাইনিং বন্ধ হয়ে যায়।
এদিকে হলের ডাইনিং বন্ধ থাকায় খাবারের জন্য ভোগান্তিতে পড়ছে আবাসিক শিক্ষার্থীরা। হলে অবস্থানরত প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের খাবারের জন্য বাধ্য হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে বেশী দামে নি¤œমানের খাবার খেতে হচ্ছে। এতে করে এসকল শিক্ষার্থীরা নি¤œমানের খাবার খেয়ে স্বাস্থ্যজনিত ঝুকিতে পড়ার আশঙ্কা করছে । এছাড়া কিছু শিক্ষার্থী খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আরেকটি হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ভিড় জমাচ্ছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থানরত শিক্ষার্থীদের খাবারের সংকটসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, মুখতার এলাহী হলে ডাইনিং বন্ধ থাকায় এবং মাঝে মাঝে আকাশ খারাপ থাকার কারণে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেসের শিক্ষার্থীরাও খাবারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসায় প্রতিনিয়ত খাবারের সংকটে পড়ছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা। একটি হলে ডাইনিং বন্ধ হওয়ায় অন্য হলের শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।
ডাইনিং বন্ধ থাকার কারণ জানতে চাইলে শহীদ মুখতার এলাহী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, ৫ দিন ধরে হলের ডাইনিং বন্ধ থাকায় খাবারের জন্য প্রতিদিন বাহিয়ে যেতে হচ্ছে এতে আমাদের যেমন সময় নষ্ট হচ্ছে পাশাপাশি নিম্মমানের খাবার খেতে হচ্ছে বেশি দামে। এটি আমাদের জন্য খুবই কষ্টকর তাই হল প্রশাসন কাছে আবেদন তাড়াতাড়ি যেন ডাইনিং চালুর ব্যবস্থা করে।
শহীদ মুখতার এলাহী হলের প্রভোস্ট ফেরদৌস রহমান বলেন, রেস্টুরেন্ট মালিকের সাথে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আপাতত ডাইনিং বন্ধ আছে। আগামীকাল রবিবার প্রভোস্ট বডির সদস্যদের সাথে মিটিং করে দ্রুত ডাইনিং চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button