ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি ইসরাইলি সৈন্যদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা ভূখণ্ড থেকে সীমান্ত বেড়া অতিক্রম করে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করলে এদের গুলি করে হত্যা করা হয়।
পৃথক ঘটনায় এরা নিহত হয়েছেস বলে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ইসরাইলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এক বিবৃতিতে জানায়, দুই সন্দেহভাজন ব্যক্তি ফিলিস্তিন ও ইসরাইলকে বিভক্তকারী সীমান্তবেড়া দিয়ে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায়।
তিনি বলেন, ‘এ সময় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য তাদের গুলি করে। এ সময় তাদের একজন নিহত হন এবং অপরজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।’
এর প্রায় এক ঘণ্টা পর গাজার দক্ষিণাঞ্চল দিয়ে দু’জন সীমান্ত বেড়া ডিঙ্গিয়ে ইসরাইলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ছুড়ে মারে। জবাবে সৈন্যরা পাল্টা গুলি চালালে তারা দু’জনেই নিহত হন। এই ঘটনায় ইসরাইলি কোনো সৈন্য হতাহত হয়নি।
এর কয়েক মিনিট পর সীমান্ত পার হওয়ার সময় আরো দু'[জনকে গ্রেফতার করা হয়।



