শিক্ষা

প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন

বেরোবি প্রতিনিধি: বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বপ্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে বিক্রেতাহীন ‘সততা স্টোর’ এর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দুর্নীতি দমন কমিশনের সচিব ড. শামসুল আরেফিন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডাইনিং রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশনের সচিব সততা স্টরের বিভিন্ন কি নিয়ে আলোচনা করেন।
উদ্বোধকের বক্তব্যে দুদক সচিব বলেন, “সততা স্টোর’ এমন এক ধরনের চর্চা, এর মাধ্যমে আগামী দিনের ভবিষৎ কর্ণধার এবং রাষ্ট্র অনেক সুদূর প্রসারী সুফল পাবে। এজন্য শিক্ষার্থীদের সমাজের সকল পর্যায়ে দুর্নীতি মুক্ত রাখতে ভূমিকা পালনে সচেষ্ট হতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, সততা স্টোর বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়েই প্রথম উদ্বোধন করা হলো।এক্ষেত্রে আমরা পাইওনিয়ার হয়ে থাকবো এবং রোল মডেল হিসেবে কাজ করতে পারবো।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে এবং উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক কুন্তলা চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ফেরদৌস রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রাফা মোঃ আরিফ, দুর্নীতি দমন কমিশন রংপুর জেলার উপ-পরিচালক মোজাহার আলী সরদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button