আইন আদালত
খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত আপিল বিভাগের

বিএনপি খালেদা জিয়ার জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্ব চার সদস্যের বেঞ্চ আজ সকালে এ রায় দিয়েছে।
বুধবার সকাল ৯ টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা ২টি আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত দুদকের আইনজীবীর বক্তব্য শুনে এ রায় দিয়েছেন বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার আইনজীবী। খালেদা জিয়ার আইনজীবী মোহাম্মদ আলী জানান, তাদের বক্তব্য শোনা হয়নি। তিনি তাদের বক্তব্য শোনার জন্য আদালতকে অনুরোধ করলে আদালত বলেন, কারো কথা শোনা, না-শোনা আমাদের এখতিয়ার। রোববার উভয় পক্ষের কথা শুনে চূড়ান্ত রায় দেয়া হবে।




