খেলা
ভারতকে হেসেখেলে হারালো অস্ট্রেলিয়া
আইসিসি ওমেন চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ভারতকে হেসেখেলে হারালো অস্ট্রেলিয়া। ৩২ ওভারেই লক্ষ্যে পৌঁছে গেলো তারা। আট উইকেটে হারালো ভারতের নারীদের। এই জয়ের নায়ক সেঞ্চুরি করা নিকোল বোল্টন। ১০১ বলে ১২ বাউন্ডারিতে অসাধারণ একটি ইনিংস খেলেছে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই অসি ব্যাটসম্যান।
সকালে টস জিতে ব্যাট করতে নামে। অসি বোলারদের কিপ্টে বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল ভারত। দলীয় সংগ্রহ যখন ৩৮ রান তখন সাজঘরে ফিরেন ওপেনার মন্দনা (১২)। এরপর ধারাবাহিক উইকেটের পতন হয়। সর্বোচ্চ ৪১ রান করেন সুষমা বার্মা। নির্ধারিত ৫০ ওভারে ২০০ রান গুটিয়ে যায় ভারত।
সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন অসি বোলার জেস জোনাসেন।
২০১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার নিকোল বোল্টন একাই করেন ১০০। বাকিটা ভাগাভাগি করেন আরো তিন ব্যাটসম্যান। ৩২.১ ওভারেই ২০২ রান করে জয়লাভ করে অস্ট্রেলিয়া।




