খেলা

জোড়া গোলে ৩০০ ছুঁলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে শনিবার লা লিগায় ১০ জনের গেটাফেকে ৩-১ গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে গোলের মাধ্যমে রোনালদো দ্বিতীয় খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লীগে ৩০০ গোলের কোটা পূরণ করলেন।
সানতিয়াগো বার্নাব্যুতে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন গ্যারেথ বেল। এরপর রোনালদো পরপর দুই গোল করে ক্যারিয়ারের ৩০০ ও ৩০১ গোল পূরণ করেন। এই গোল করতে তিনি স্প্যানিশ শীর্ষ লীগে খেলেছেন ২৮৬ ম্যাচ। তার আগে একমাত্র খেলোয়াড় হিসেবে এই তালিকায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা ৩০০ গোলের কোটা পূরণ করতে খেলেছেন ৩৩৪ ম্যাচ।
৪৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে গেটাফের ফ্রেঞ্চ মিডফিল্ডার লোয়িক রেমাই মাঠ ত্যাগ করলে বাকি সময়টা সফরকারীদের ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে। ওই সময় গেটাফে ২-০ গোলে পিছিয়ে ছিল। ৬৫ মিনিটে অবশ্য ফ্রান্সিসকো পোরটিলোর পেনাল্টিতে গেটাফে এক গোল শোধ করেন। ৭৮ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলের রিয়ালের জয় নিশ্চিত হয়। মঙ্গলবার পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লীগে ফ্রান্সের মাটিতে ফিরতি লেগের আগে রিয়ালের জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ ছিল। প্রথম লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
রিয়াল বস জিদান বলেছেন, ‘এই ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে, সত্যিকার অর্থেই এর দরকার ছিল।
মঙ্গলবারের ম্যাচের জন্য আমরা গুরুত্বের সাথে প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই একটি ভিন্ন গভীরতা নিয়ে আমাদের ওই ম্যাচটি খেলতে হবে। তবে আমরা ম্যাচটার জন্য পুরোপুরি প্রস্তুত।’
লা লিগা টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে সাত পয়েন্ট পিছিয়ে রিয়াল বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষ স্থানে থাকা বার্সেলোনার থেকে রিয়ালের পয়েন্টের পার্থক্য ১২।
দলের পক্ষে প্রথম গোলটি করে বেলর নিজেকে পিএসজির বিপক্ষে ম্যাচটির জন্য যথার্থই প্রস্তুত করে তুলেছেন। ম্যাচের শেষের দিকে তিনি দ্বিতীয় গোলটি প্রায় পেয়ে গিয়েছিলেন। কিন্তু তার কার্লিং শটটি গোলের ঠিকানা খুঁজে পায়নি। পার্ক ডি প্রিন্সেসে এখনো এই ওয়েলসম্যানের খেলার নিশ্চিত ছিল না। তবে কালকের ম্যাচে তার ৯০ মিনিট মাঠে থাকা অন্যরকম ইঙ্গিত দিচ্ছে। কালকের ম্যাচে লীগের ১১৭তম ম্যাচ খেলতে তিনি মাঠে নেমেছিলেন। কোনো ব্রিটিশ খেলোয়াড় হিসেবে স্প্যানিশ লীগে ডেভিড বেকহ্যামকে পিছনে ফেলে এখন বেলই সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। আর একেবারে সঠিক সময়েই নিজের দক্ষতার পরিচয় দিলেন। ৬৫ মিনিটে বদলি বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা মার্সেলো। পিএসজির বিপক্ষে তিনিও মূল একাদশে থাকছেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু লুকা মোদ্রিচ ও টনি ক্রুস আবারো ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন।
রোনালদো, বেল, করিম বেনজেমা ও ইসকোকে নিয়ে আক্রমণাত্মক কৌশলেই মাঠে নেমেছিলেন জিদান। ২৪ মিনটে বেনজেমার ক্রস থেকে সার্জিও রামোস ও ইসকো মিলে বল নিয়ন্ত্রণে নিয়ে বাড়িয়ে দিলে বেল দারুণ ভঙ্গিমায় তা জালে জড়ান। বিরতি ঠিক আগে বেনজেমার রিভার্স পাসে রোনালদো ব্যবধান দ্বিগুন করেন। ৪৭ মিনিটে রেমাই নাচোকে ফাউলের অপরালে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান। নাচোর ফাউলের বিপরীতে আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে কিছুটা স্বস্তি এনে দিয়েছিলেন পোরটিলো। তবে ৭৮ মিনিটে মার্সেলোরা ক্রস থেকে রোনালদোর দ্বিতীয় গোল রিয়ালের জয় নিশ্চিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button