শিক্ষা

অ্যালামনাইদের কর্মের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় : ঢাবি ভিসি

বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিংয়ের ক্ষেত্রে এর অ্যালামনাইদের প্রভাব রয়েছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় তার অ্যালামনাইদের কর্মের মাধ্যমে।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় ভাস্কর্য বিভাগের ৫৫ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ভিসি বলেন, ক্যাম্পাসে থাকাকালীন সময়ে আপনাদের অনেক স্মৃতি রয়েছে। আজ সেই আনন্দঘন দিন, স্মৃতিচারণের দিন। নতুন প্রজন্মের সঙ্গে সেইসব স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে তাদের মাঝে মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখবে।
চারুকলার শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ চেতনাকে সমুন্নত রেখে সমৃদ্ধ বাংলাদেশ বিনর্মাণে অগ্রণী ভূমিকা রাখবে তারা।
বিভাগের অনারারি অধ্যাপক হামিদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগের ৫৫ বছরপূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রদর্শনী, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এ সময় সাবেক-বর্তমানের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
উল্লেখ্য, চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ ১৯৬৩ সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উৎসাহে অধ্যাপক আবদুর রাজ্জাকের নেতৃত্বে যাত্রা শুরু করে। আধুনিক ভাস্কর্যশিল্প শিক্ষা ও চর্চার ক্ষেত্রে বিভাগটি অবদান রেখে চলেছে। এ বিভাগের শতাধিক শিক্ষার্থী দেশ-বিদেশে ভাস্কর হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button