রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাবি সাদা দলের মানববন্ধন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তির দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই মানববন্ধন করেন। ঢাবি সাদাদলের আহ্বায়ক ড. মো: আখতার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো: আবদুর রশিদ ও অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে সাদাদলের অধ্যাপক ড. সদরুল আমিন, ড. এবিএম ওবায়দুল ইসলাম, লুৎফর রহমান, অধ্যাপক ড. মহব্বত খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. মাহফুজুর রহমান, ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. নূরুল আমিন, ড. মহিউদ্দিন আহমেদ, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. মিজানুর রহমান, ইসরাফিল প্রামাণিক রতন, অধ্যাপক অনুপম সেন, অধ্যাপক দেবশীষ পাল, অধ্যাপক ড. নূরুল আমিন, অধ্যাপক ড. গোলাম রব্বানী, অধ্যাপক আলামিন, ড. এহসানুল মাহবুব যোবায়ের, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক জসিম উদ্দিন, মো: আনোয়ার হোসেন, মো: নূরুল আমিন প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবের প্রধান গেইটের সামনে মুখে কালো কাপড় বেধে মানববন্ধনে দাঁড়ান ঢাবির শিক্ষকেরা। তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button