রাজনীতি

নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে দায় সরকারের : যুক্তফ্রন্ট

শত শত রাজনৈতিক নেতা-কর্মী গ্রেফতার, নগরের ১৩ টি প্রবেশদ্বারে পুলিশী তল্লাশি, মিছিল-মিটিং বন্ধ করে দেওয়া, সরকার দলীয় নেতা-মন্ত্রী ও দলীয় ব্যক্তিদের অগণতান্ত্রিক উত্তেজক বক্তব্য, মিছিল নিষিদ্ধ করে সরকারি দলের মোটরসাইকেল শোভাযাত্রায় পুলিশের সাহায্য করা, এসব ঘটনা নির্বাচনের বছরে নির্বাচন ও গণতন্ত্রকে ভয়াবহ ক্ষতিগ্রস্ত করেছে। তাই আজ জনগণ ভীত, সন্ত্রস্ত। গণতান্ত্রিক পরিবেশের আর কিছু রইলো না।
যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে আরো বলেন, জনমনে সন্দেহ দৃঢ় হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ আইনী পদক্ষেপ (আপিল, জামিন ইত্যাদি) সরকারি হস্তক্ষেপের মাধ্যমে প্রভাবিত হবে কিনা। এরকম কিছু হলে তাঁর মৌলিক অধিকার লঙ্ঘিত হবে। তবে উদ্ভূত পরিস্থিতিতে কোনো ধরনের অস্থিতিশীলতার কারণে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্থ হলে সেটার জন্য সরকারই দায়ী থাকবে বলেও যুক্ত ফ্রন্ট নেতারা সরকারকে হুশিয়ার করে দেন।
বিবৃতিদাতারা হলেন বিকল্প ধারা সভাপতি ডা: বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্য আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button