রাজনীতি

ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত, রাতেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা

জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের বৈঠক হওয়ার কথা ছিল। এ বৈঠকে ঐক্যফ্রন্টের থেকেই চূড়ান্ত মনোনয়ন অর্থাত বাকী ৯৪ আসনের প্রাথীদের নাম ঘোষণা হওয়ার কথা ছিল।
ঐক্যফ্রন্ট সূত্রে জানা গেছে, রাতে যে কোন সময়ে ঐক্যফ্রন্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ইতোমধ্যে ২০৬ আসনে বিএনপি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছে। বাকি ৯৪টি আসনের মধ্যে আরও কয়েকটি বিএনপির আসন রয়েছে বলে জানা গেছে।
গণফোরামের গণমাধ্যম সমন্বয়ক লতিফুর বারী হামীম সাংবাদিকদের বলেন, আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও চলছে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আজ যেকোনো সময় প্রার্থী ঘোষণা করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button