আন্তর্জাতিক সংবাদশিরোনাম

দ. কোরিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১

দক্ষিণ কোরিয়ার মিরাং নগরীর একটি হাসপাতাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটি হচ্ছে সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। শুক্রবার বার্তা সংস্থা ইয়োনহাপ এ কথা জানায়। খবর এএফপি’র।
দমকল বাহিনীর কর্মীরা জানান, এ আগুনে ৭০ জনের বেশি লোক দগ্ধ হয়েছে। শুক্রবার সকালে ছয়তলা বিশিষ্ট এ হাসপাতাল ও নার্সিং হোম ভবনের প্রথম তলায় আগুনের সূত্রপাত ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button