বিবিধশিরোনাম

মৃত্যুর অ্যাম্বুলেন্স!

ইতালির সিসিলিতে অ্যাম্বুলেন্সের ভেতরে রোগী বহনের নামে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। একটি মাফিয়া চক্রের কাছ থেকে পাওয়া অর্থের বিনিময়েই আটক ওই অ্যাম্বুলেন্স কর্মীর এ ধরনের হত্যাকাণ্ড চালাতেন। ইতালিয়ান সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘মৃত্যুর অ্যাম্বুলেন্স’ কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছে।
পুলিশ জানায়, হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকা রোগীদের রগে ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দিতেন ওই ব্যক্তি। তারপর অ্যাম্বুলেন্সে করে রোগীদের এমনভাবে বহন করতেন, যেন তিনি রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এভাবে তিনজনকে হত্যা করেছেন ওই ব্যক্তি। প্রতিটি লাশের জন্য ওই অ্যাম্বুলেন্স কর্মী ৩০০ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা) করে পেতেন।
৪২ বছর বয়সী ওই ব্যক্তি সিসিলিয়ান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত। তিনি লাশ বহনের নামে শোকসন্তপ্ত পরিবারের কাছ থেকেও আর্থিক সুবিধা নিতেন। পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার সংস্থা থেকেও কমিশন নিতেন। ওই ব্যক্তি ২০১২ সাল থেকে এ ধরনের কাজ করে চলেছেন। অনেকেই এর ভুক্তভোগী হয়েছেন।বিবিসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button