বিনোদন

‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমে নতুন প্রিয়াঙ্কা

নতুন কোনো ছবি বা ধারাবাহিকে শুটিং শুরু করা মানেই বলিউড তারকাদের নতুন রূপে হাজির হওয়া। আর তারকাটি যখন প্রিয়াঙ্কা চোপড়া এবং ধারাবাহিকটির নাম যখন হলিউডের জনপ্রিয় সিরিয়াল ‘কোয়ান্টিকো’ তখন নতুন রূপে হাজির হওয়া আবশ্যিক হয়ে পড়ে। তাই তো নতুন কোয়ান্টিকোর মৌসুমের জন্য নিজেকে নতুন রূপে সাজালেন প্রিয়াঙ্কা।
ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চুল কেটে তা আকাবাঁকা করিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর নতুন এ রূপের ছবির কোলাজ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। যার ক্যাপশনে তিনি লিখেন, “যখন আমাদের চুলগুলো নতুনভাবে কাটা হয় তখন তাতে বারবার হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। হাত দিয়ে বারবার দেখতে হয় চুলগুলো ঠিক আছে কি না। অ্যালেক্স প্যারিস#সিজন ৩”
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। সেখানেই চলছে কোয়ান্টিকো ধারাবাহিকের তৃতীয় মৌসুমের শুটিং। ধারাবাহিকে প্রিয়াঙ্কার চরিত্রের নাম অ্যালেক্স প্যারিস। ধারাবাহিকটি ছাড়াও ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং ‘আ কিড লাইক জেক’ নামের দুটি হলিউড চলচ্চিত্রের শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button