sliderস্থানিয়

বোয়ালমারী ইউনিয়ন বিএনপি কমিটিগুলো স্থগিত করেছে জেলা কমিটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে সদ্য ঘোষিত নয়টি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করেছে জেলা কমিটি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে জেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ওরফে ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া ওরফে স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, ঘোষিত কমিটিতে কিছু সাংগঠনিক অসংগতি থাকায় সকল ইউনিয়ন কমিটি স্থগিত করা হয়েছে।

সাংগঠনিক অসংগতির কথা জানতে চাইলে কিবরিয়া জানান, এক ব্যক্তি একাধিক কমিটির আহ্বায়ক হয়েছে-যা সংগঠনিক নীতিমালায় পড়ে না। সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে খন্দকার নাছিরুলকে অনুলিপি দেওয়ার ব্যাখ্যা দিয়ে জেলা বিএনপির সদস্য সচিব বলেন, উনি আমাদের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন বিধায় তাকে অনুলিপি দেওয়া হয়েছে।
তবে এর চারদিন আগে গত ১৭ আগস্ট (সোমবার) বোয়ালমারীর ১০টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়ে আধা ঘন্টার মধ্যেই স্থগিত করে দেয় উপজেলা বিএনপি।
ওই ঘোষণার চারদিন পর জেলা কমিটির এ স্থগিতাদের নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে।

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন, ইউপি কমিটি গঠন ও স্থগিত করার এক্তিয়ার উপজেলা কমিটির। ১৭ আগস্ট কমিটিগুলি ঘোষণার পরপরই আমরা স্থগিত করেছি। এর চারদপর জেলা কমিটি স্থগিত করার চিঠি কেন ইস্যু করেছে তা বোধগম্য নয়।

আজ শনিবার তিনি এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিবের সাথে কথা বলেছেন উল্লেখ করে সঞ্জয় সাহা বলেন, “জেলা সদস্য সচিব বলেন তোমরাও স্থগিত করেছো, আমরাও স্থগিত করে দিলাম।”

উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বলেন, এ বিষয় নিয়ে তার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলীর সাথে কথা হয়েছে। জেলা আহ্বায়ক তাকে বলেছেন, তোমরা স্থগিত করেছো, আমরা জেলা থেকে স্থগিত করে দিয়েছি। তাতে তোমাদের স্থগিতদেশ আরও শক্ত হল।
সিরাজুল ইসলাম বলেন, জেলা বিএনপির আহ্বায়ক উপজেলা কমিটিকে আগামী স্থানীয় সরকারের নির্বাচনের আগে কেন ইউনিয়ন কমিটি গঠন করার উদ্যোগ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত গত সোমবার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন এর বিএনপির “আহ্বায়ক কমিটি” প্রকাশ করা হয় সাধারণ সম্পাদক সঞ্জয় সাহার ফেসবুক আইডি থেকে। কমিটি ঘোষণা দিয়ে বলা য়েছিল “আগামী এক মাসের মধ্যে ওয়ার্ড কমিটিগুলি গঠন করতে হবে।”

তবে এ ঘোষণার আধাঘন্টা পর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতির ফেসবুক আইডিতে এক ঘোষণা দিয়ে সদ্য ঘোষিত কমিটিগুলি স্থগিত করা হয়।

দ্রুততম সময়ে ঘোষিত কমিটি স্থগিত করার ব্যাখ্যা দিয়ে বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা বলেন “ভুল সংশোধনের উদ্যোগ” হিসেবে কমিটিগুলি স্থগিত করা হয়। ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ঘোষিত কমিটিগুলি ইউনিয়ন বিএনপির “আহ্বায়ক কমিটি” নয় ছিল “ইউনিয়ন বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটি”। ভুল করে আমরা সম্মেলন প্রস্তুতি কমিটিকে আহ্বায়ক কমিটি হিসেবে ঘোষণা দিয়ে ফেলি। এ ভুল সংশোধনের উদ্দেশ্যে ঘোষিত কমিটিগুলি দ্রুততর সময়ে স্থগিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button