পর্ন তারকা জেসিকার রহস্যজনক মৃত্যু
জনপ্রিয় পর্ন তারকা জেসিকা জেমসের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৪৩ বছর বয়সী জেসিকাকে টেলিভিশন শো ওয়েডস-এ নিয়মিত দেখা যেত। জেসিকার রহস্যজনক মৃত্যুতে তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
জেসিকা জেমসের আসল নাম জেসিকা মাইকেল। যুক্তরাষ্ট্রের কান্ট্রি করোনার অফিস জানায়, জেসিকাকে গত মঙ্গলবার তাঁর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্ডো ভ্যালির বাসা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যম পিপলস ডটকমের বরাত দিয়ে এই তথ্য জানায় ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ।
জেসিকাকে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৪টা ২০ মিনিটে মৃত ঘোষণা করা হয়। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জেসিকার সঙ্গে তাঁর স্বামীর কয়েকদিন যাবত কোনও যোগাযোগ ছিল না। জেসিকাকে দেখতে বাসায় এসে তাকে অচেতন অবস্থায় পান বলে দাবি করেছেন তার স্বামী।
সংবাদমাধ্যম দ্য ব্লাস্ট ও টিএমজি টাইমসের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে মেডিকেল টিম ডাকা হয়। প্রতিবেদনে জানা যায়, জেসিকা হৃদরোগে আক্রান্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাংকোরাগে জন্ম নেওয়া জেসিকা নীল ছবির জগতে আসেন ২০০২ সালে। দুই বছর পরে তাঁর ক্যারিয়ারে নতুন মোড় নেয়। এসময় তিনি হুস্টলার ভিডিও এর চুক্তিবদ্ধ প্রথম মডেল হন।
পরবর্তীতে হুস্টলার হানি অব দ্য ইয়ার নির্বাচিত হন জেসিকা। ২০০৮ সালে তিনি যৌথভাবে পর্ন স্টুডিও স্পিজো প্রতিষ্ঠা করেন। টেলিভিশন শো ওয়েডস, দ্য হাওয়ার্ড স্টেরন শো, ভিভিড ভ্যালিতে নিয়মিত উপস্থিতির কারণেও তিনি বেশ পরিচিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ছিলেন তিনি।