বিনোদন

কেন সালমানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া?

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির মাধ্যমে সবার নজরে আসে সালমান খান ও ঐশ্বরিয়া জুটি। ছবির মুক্তির পরপরই তাঁদের মধ্যকার প্রেমের গুঞ্জন প্রকাশ পায় বলিউডে। এরপর কোন এক অজানা কারণে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দুজনে আর নতুন ছবিতে অভিনয় তো দূরে থাক একে অপরের বিপরীতে ছবিগুলো ফিরিয়ে দিতে শুরু করেন।
বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, বেশ কিছু ছবি যা পরে ব্যবসাসফলের তকমা পেয়েছিল তা একমাত্র সালমানের কারণেই ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। এমনকি তখনকার সময়ে অন্য নায়িকাদের স্বপ্নের পরিচালক সুরাজ বারজাতা ও যশ চোপড়ার ছবিও ফিরিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া।।
১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ দিয়ে শুরু হয় ঐশ্বরিয়ার ফিরিয়ে দেয়ার যাত্রা। এরপর যশ চোপড়ার ‘দিল তো পাগল হ্যায় ছবির কেন্দ্রীয় চরিত্রে ঐশ্বরিয়াকে সালমানের বিপরীতে প্রস্তাব দেয়া হয়। পরে কারোরই আর ছবিটির করা হয়ে ওঠেনি। তবে ছবিগুলো ফিরিয়ে দেয়ার ব্যাপারে সালমানের ভূমিকা নাকচ করে দিয়ে ঐশ্বরিয়া বলেন, ‘এটা মানুষ হিসেবে আমার জন্য অসম্ভব ছিল। ছবিগুলোর জন্য সময় বের করা আমার জন্য সম্ভব ছিলো না। আমার মনে আছে কিছু নায়িকা কেঁদেছিল যখন তাঁরা সুরজ বারজাতার ছবিতে সুযোগ পায়নি। কিন্তু সুরাজ আমার অবস্থা বুঝেছিলেন। তিনি আমার পেশাদারিত্বকে সম্মান করেছেন। ছবিগুলো ফিরিয়ে দেয়ার পেছনে তাঁর (সালমান) কোন ভূমিকা নেই।’ শুধু তাই নয় ব্যক্তিগত কারণ দেখিয়ে ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘মন’-এর মত বেশ কিছু ছবি ফিরিয়ে দেন দুজনেই। সুত্র: এনটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button