বিজ্ঞান ও প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি কোম্পানিগুলোর লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া

সিঙ্গাপুরে ইনসিড আয়োজিত ‘দি এন্টেরেন্স অব চাইনিজ জায়ান্টস ইন সাউথ অ্যান্ড সাউথইস্ট এশিয়া’ শীর্ষক নবম বার্ষিক ইনসিড এশিয়ান প্রাইভেট ইকুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্বের অন্যতম প্রধান এবং বৃহৎ গ্র্যাজুয়েট বিজনেস স্কুলের এই সেমিনারে বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এতে বক্তারা জানান, তথ্যপ্রযুক্তির শীর্ষ কোম্পানিগুলোর মূল লক্ষ্যস্থল হবে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া।
ওমেন ইনটেক (এশিয়া) এর প্রতিষ্ঠাতা জেন্নি রিস্কুর পরিচালনায় এই সেমিনারে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী প্রতিষ্ঠান ফেনক্স ভেনচার ক্যাপিটালের জেনারেল পার্টনার এবং ইজেনারেশন গ্রুপের চেয়ারম্যান শামীম আহসান। এতে অন্যান্য প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন জাংগল ভেঞ্চারের ম্যানেজিং পার্টনার ডেভিড গোউডে, কুয়েস্ট ভেঞ্চারের ম্যানেজিং পার্টনার জেমস তান, ইনসিংনিয়া ভেঞ্চার পার্টনারসের ম্যানেজিং পার্টনার ইয়াংলান তান। শামীম আহসান তার বক্তব্যে বলেন, ‘চীন বাংলাদেশে প্রায় ২৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো ইনভেস্টমেন্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, যার মধ্যে ২ বিলিয়ন ডলার তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্দ রয়েছে। চায়নার সরকার এবং বিনিয়গকারীদের কাছে বাংলাদেশ অন্যতম একটি স্ট্র্যাটেজিক্যাল দেশ। বর্তমানে গ্লোবাল জায়ান্টরা বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং কয়েকটি ইনভেস্টমেন্টও শেষপর্যায়ে আছে।’
ইনসিড কনফারেন্সগুলো ফ্রান্স এবং সিঙ্গাপুর উভয় জায়গাতেই অনুষ্ঠিত হয়। এই কনফারেন্সের ১৩তম বছরে ইউরোপের ফন্টেইনেব্লিউতে আয়োজিত কনফারেন্সটি সব চেয়ে বড় প্রাইভেট ইকুইটি কনফারেন্সে উত্তীর্ণ হয়েছে। এ সম্মেলনটি এশিয়ান প্রাইভেট ইকুইটি এবং ভেনচার ক্যাপিটাল ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্য একটি ফোরাম প্রদান করেছে। অন্য সেমিনারগুলোর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় ছিল উদীয়মানবাজার, এলপি-জিপি সম্পর্ক, রিয়েল এস্টেট, ভেনচার ক্যাপিটাল, প্রভাব বিনিয়োগ ও অন্যান্য। নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button