আইন আদালত

কানাডা গেলেন প্রধান বিচারপতি সিনহা

কানাডা গেলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। চারদিন সিঙ্গাপুরে চিকিত্সা গ্রহণ শেষে গতকাল শুক্রবার সকালে তিনি কানাডার উদ্দেশে যাত্রা করেন। কানাডায় গিয়ে তিনি তার কনিষ্ঠ কন্যা আশা সিনহার বাসায় অবস্থান করবেন। কানাডায় অবস্থানের পর প্রধান বিচারপতি সিনহা পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন বলে একটি সূত্র জানিয়েছে।
গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি সিনহা। সেখানে তিনি তার জ্যৈষ্ঠ কন্যা সূচনা সিনহার বাসায় বেশ কিছুদিন অবস্থান করেন।
এরপর চিকিত্সার জন্য ৬ নভেম্বর সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে আসেন। সেখানে চিকিত্সা গ্রহণ শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে গতকাল সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৮টায় চুঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না-সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশে রওনা দেন।
পথে ওই ফ্লাইটটি চীনের গুয়াংঝন বেয়ুম আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন ঘণ্টা যাত্রা বিরতির পর কানাডার উদ্দেশে রওনা হন প্রধান বিচারপতি। আজ শনিবার টরন্টোর স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায় পিয়ারসন ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের কথা রয়েছে। টরন্টো থেকে প্রধান বিচারপতি ম্যানিটোবা প্রদেশে তার কন্যা আশা সিনহার বাসায় যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button