বিনোদন

বুশরা ও ওমের প্রেম নিয়ে “তোমার আমার গল্প”

বুশরা মানেই চমক! বুশরা শাহরিয়ারের ভক্তরা অন্তত তাই মনে করেন। আর তাই আরো একবার ভক্তদের চমকে দিতে বুশরা আসছেন তার নতুন মিউজিক ভিডিও নিয়ে।
“তোমার আমার গল্প’ শিরোনামের গানটিতে প্রথমবারের মত বলিউডের প্রখ্যাত গায়ক শান কন্ঠ মিলিয়েছেন বুশরার সঙ্গে। শুধু তাই নয়, এই গানটিতে প্রথমবারের মত মডেল হিসেবে দেখা যাবে টালিউডের জনপ্রিয় নায়ক ওমকে। ওমের বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন বুশরা নিজে।
“তোমার আমার গল্প’ শিরোনামের গানটির কথা ও সুর বুশরার। সঙ্গীত পরিচালনা করেছেন কলকাতার স্বনামধন্য সঙ্গীত পরিচালক সেভি।
মিউজিক ভিডিওটির পৃষ্ঠপোষকতা করছে জনপ্রিয় ব্র্যান্ড ‘প্রাণ লিচি ড্রিঙ্ক’।
মিউজিক ভিডিও প্রসঙ্গে বুশরা বলেন, “ এই মিউজিক ভিডিওতে একটি এরেঞ্জ ম্যারেজের গল্পকে তুলে ধরা হয়েছে। সদ্য বিবাহিত এক দম্পতির মিষ্টি প্রেমের গল্প। গানটির শুটিং সম্পন্ন হয়েছে কলকাতার মন্দারমনি সমুদ্র সৈকত ও এর আশপাশের জায়গায়।
নায়ক ওমের সঙ্গে কাজ করার অভজ্ঞতা প্রসঙ্গে বুশরা বলেন, ‘কাজের ক্ষেত্রে ওম খুব আন্তরিক। ও ভীষণ ভাল নাচে এবং অভিনয় করে। তাই ওর অভিনয়ের সাথে তাল মিলাতে গিয়ে আমাকে বেশ কষ্টই করতে হয়েছে। তবে ওম খুব সাহায্য করেছে আমাকে।’
‘তোমার আমার গল্প’ মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন ঋক বসু। সিনেমেটোগ্রাফার হিসেবে ছিলেন প্রসেনজিৎ। কোরিওগ্রাফি করেছেন মৃন্ময়ী চ্যাটার্জি। গানটি নভেম্বরের শেষ সপ্তাহে ইউটিউবসহ বাংলাদেশ ও কলকাতার বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে প্রচারের কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button