বিনোদন

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী অসিন

কন্যা সন্তানের মা হলেন বলিউড নায়িকা অসিন। তগকাল মঙ্গলবার রাতে এ কথা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন অভিনেত্রী।
আসিন বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজ দিনের শুরুতেই আমাদের কোলে এসেছে আমাদের মেয়ে। বিগত ন’মাস ছিল আমাদের কাছে অত্যন্ত স্পেশাল এবং রোমাঞ্চকর। এই সময় আমাদের পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্খীকে ধন্যবাদ জানাই।
১৯ জানুয়ারি ২০১৬-এ আসিন আর মাইক্রোম্যাক্স সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল শর্মার বিয়ে হয়। অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’র শুটিং চলাকালীন রাহুলের সঙ্গে আলাপ হয় তার।
শোনা যায়, রাহুল-আসিনের আলাপের নেপথ্যে ছিলেন অক্ষয়ই। এরপর সম্পর্ক গড়ায় প্রেমে। তার পরই আসিনকে নজরকাড়া আংটি দিয়ে বাগদান সেরে ফেলেন দু’জন। রাহুল-আসিনের বিলাসবহুল বিয়ের অনুষ্ঠানও হইচই ফেলে দেয় বলিউডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button